1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে পত্নীতলায় মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদেন নিরাপত্তার দাবিতে নওগাঁর পত্নীতলায়  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বেলা ১১ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে  উপজেলায় কর্মরত  সংবাদকর্মীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় মাহমুদুন্নবী, রবিউল ইসলাম,  মোকছেদুল ইসলাম, , আলমগীর হোসেন,কাওসার হোসেন, আব্দুল্লাহেল কাফি,  আলমগীর হোসেন, জাকির হোসেন, ওমর ফারুক, মোঃ শহিদুল ইসলাম, লেমন হোসেন,আবু জাফর সহ সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নন। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং হত্যার মতো ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

উপস্থিত সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী ও সাংবাদিক সুরক্ষার কার্যকর আইন প্রণয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট