1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক - নাটোরে দুলু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক – নাটোরে দুলু

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনা হোক। কারণ তিনি বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নেতা। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে এই জোর দাবি জানাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দেশের সকল সঙ্কটে তিনি দাঁড়িয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্কটে তিনি ছিলেন। তার সন্তান, তার উত্তরাধিকার তারেক রহমান ১৫ বছর বন্যা-বৃষ্টি, দূর্যোগে দেশের সকল সঙ্কটে জনগণের পাশে দাঁড়িয়েছেন।

রোববার বিকেলে নাটোরের সিংড়ায় উপজেলার সোয়াইড় গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ৩ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।

এসময় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মুর্শেদ, আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খাঁন, সদস্য সচিব তায়েজুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য এডভোকেট ফারজানা রহমান পুতুল, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ইউনিয়ন বিএনপির সভাপতি চয়েন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সিংড়া উপজেলার ৩ জন শহীদের প্রত্যেক পরিবারের সদস্যদের ১ লক্ষ করে টাকা অনুদান দেয় আমরা বিএনপি পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট