1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেত্রী  প্রিয়াঙ্কা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে আজ সকালে শপথ গ্রহণ করেছেন। লোকসভার সদস্য হিসেবে এবারই প্রথম এমপি নির্বাচিত হন প্রিয়াঙ্কা।

এনডিটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা লোকসভায় শপথবাক্য পাঠ করেন।

প্রিয়াঙ্কার (৫২) শপথ গ্রহণের মধ্য দিয়ে গান্ধী পরিবারের তিনজন সংসদ সদস্য হলেন। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেয়া আসন থেকে উপ নির্বাচনে জয়ী হন তিনি। রাহুল দুইটি আসনে জয়ী হন। রাহুল ওয়েনাদ ও উত্তর প্রদেশের রায়বেরলি আসন থেকে নির্বাচিত হয়ে ওয়েনাদের আসনটি ছেড়ে দিলে সেখান থেকে প্রিয়াঙ্কা উপ নির্বাচনে প্রার্থী হন।

প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৬ জন। এরমধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপি’র নভ্যা হরিদাস ছিলেন প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।

প্রিয়াঙ্কার শপথ গ্রহণের বিশেষ মুহূর্তে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ভাই রাহুল গান্ধী ও স্বামী রবার্ট ভদ্র উপস্থিত ছিলেন।

এদিকে ‘ডেকান হেলাল্ডের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা নির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯শ’ ৩১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটারের উপস্থিতি ৯ শতাংশ কম হওয়া সত্বেও প্রিয়াঙ্কার প্রাপ্ত ভোটের হার ৬৫ শতাংশ।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট