1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন বাগমারার শাহানারা খাতুন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন বাগমারার শাহানারা খাতুন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী…
রাজশাহীর বাগমারার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন শাহানারা খাতুন। তিনি ভবানীগঞ্জ পৌরসভার টানা চারবারের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সামাজিক বিভিন্ন অবদান ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখেন তিনি। বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে তাঁকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, শিক্ষা কর্মকর্তা মুক্তাদির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, জামায়াতের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত নারীদের হাতে পুরষ্কার দেওয়া হয়। শাহানারা খাতুন এলাকায় বাল্যবিবাহ, মাদক, যৌতুক বিরোধী প্রচারণা ও সচেতনায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি সমাজ সেবক মূলক কর্মকাÐের সঙ্গে জড়িত রয়েছেন। ভবানীগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠার পর থেকে সংরক্ষিত (৪,৫ ও ৬) আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তিনি এক প্রতিক্রিয়ায় জানান, সমাজের উন্নয়ন ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। এই স্বীকৃতি তাঁকে আরও সামনে নিয়ে যাবে বলে মন্তব্য করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট