
# সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুর রহমানরের পিতা ডাক্তার আবুল হোসেন আর নেই।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।স্টোকজনিত কারণে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২১ শে ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রে ১০টা ৩৫ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ৫ছেলে,পরিবারের অন্যান্য সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাযার নামাজ রবিবার যোহর নামাজ বাদ শ্যামনগরের যাদবপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।জানাযা শেষে পারিবারিক কবরস্থান প্রাঙ্গনে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে অংশ নেন স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় উপস্থিত সকলেই মরহুমের জন্য দোয়া ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম ডাক্তার আবুল হোসেন হলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ইন্সপেক্টর ছিলেন, শ্যামনগরের যাদবপুর গ্রামের বাসিন্দা এবং কৈখালী বিশিষ্ট ব্যবসায়ী জি,এম,আনিছুর রহমানের দাদা শশুর।#