1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সংঘর্ষ: আহত ৫ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

শ্যামনগরে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে সংঘর্ষ: আহত ৫

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান প্রতিনিধি শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে প্রথমে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন অফিস থেকে কার্ড বিতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর স্থানীয় সাধারণ মানুষ অনিয়মের বিষয়টি জামায়াত নেতাদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসেন।

এ সময় আওয়ামী লীগের মেম্বার আব্দুল হামিদ লাল্টু (পিতা: মৃত মান্দার আলী গাজী) ও আলী আজগর বুলু (পিতা: মৃত জিয়াদ আলী গাজী) এর নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা রড, রাম-দা ও হকিস্টিক দিয়ে মারাত্মক আঘাত করে। এ ঘটনায় জামায়াতের ৫ জন কর্মী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন: ১. আব্দুর রহমান (২২), পিতা: আব্দুর রউফ ২. নূর আহাদ (৫০), পিতা: মৃত হামিজ উদ্দীন (তার অবস্থা আশঙ্কাজনক) ৩. আব্দুল খালেক (৪৮), পিতা: মৃত কাশেম গাজী ৪. আব্দুস সবুর (৩৮), পিতা: মৃত সাহামত আলী গাজী ৫. মুনসুর আলী গাজী (৫৩), পিতা: মৃত নহর আলী গাজী।

জামায়াতের ইউনিয়ন আমীর গাজী নজরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের মেম্বার লাল্টু ও বুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে ডাবল মার্ডারের মামলা থাকলেও তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে তাদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করছি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান, আহতদের মধ্যে নূর আহাদসহ দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উল্লেখ্য, লাল্টু ও বুলু উভয়েই ডাবল মার্ডার মামলার আসামি। শ্যামনগর থানার ওসি তদন্ত ফকির তাজুল ইসলাম জানান, “আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আহতদের চিকিৎসা চলছে, এবং তদন্তের পাশাপাশি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট