1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শীতের আগমনে নওগাঁর আত্রাইয়ে লেপ তোষক তৈরির কারিগরদের  ব্যস্ত সময় কাটছে  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

শীতের আগমনে নওগাঁর আত্রাইয়ে লেপ তোষক তৈরির কারিগরদের  ব্যস্ত সময় কাটছে 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ ,  আত্রাই, নওগাঁ…………………………………….

নওগাঁর আত্রাইয়ে এখন ব্যস্ততায় সময় পার করছেন লেপ তোষকের কারিগররা৷  শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। শীতের আগমনী বার্তা এখন প্রকৃতির সর্বোত্র। ভোরে ঘাসের ওপর শিশির আর সন্ধ্যায় হালকা শীত এই নিয়ে হেমন্ত কাটে। এর মধ্যেই উত্তরাঞ্চলে বেশ শীত অনুভূত হতে শুরু করেছে। দিনে গরম থাকলেও রাত আসতেই গায়ে হালকা শীতের অনুভূত হয়।

 

কাঁথা বা কম্বল গায়ে না জরালে শীতের ভাবটা খুব ভালো টের পাওয়া যাচ্ছে।শীতের হাত থেকে বাঁচতে অনেকেই লেপ তোষক-কম্বলের দোকানে ভিড় করছেন। নওগাঁ আত্রাই উপজেলায় কাপড়ের দোকানগুলোতে দোকানীরা কম্বল তুলতে শুরু করেছে। আর লেপ তোষকের দোকানে নতুন লেপ বানানোর চাহিদা বাড়ছে।

 

মাঝে মাঝে সময় অসময়ের বৃষ্টি আর প্রকৃতির বিরুপ আচরণে   নওগাঁ জেলায় অগ্রহায়ণ এর  শুরুতেই শীত-গরমের খেলা অনুভব করছে মানুষ। পরে ভিড় বাড়তে পারে ভেবে লেপ বানানোর জন্য ছুটছে অনেকেই।   আত্রাইয়ে বিভিন্ন বাজারে তোষকের দোকানগুলোতে কারিগরদের ভীষণ ব্যাস্ততা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 

উপজেলার বান্দাইখাড়া  বাজারের বেড শেডের সত্তাধিকারি মোঃ আজাদ উদ্দিন       এর দোকানে দুইজন কারিগর রয়েছে। প্রতিদিন দশ বারোটা লেপ তৈরি করতে হচ্ছে। তাই কারিগরদের দম ফেলার সময় নেই এখন৷

 

অপর দুইটি দোকানের মালিক শ্রী তপন সাহা ও মোঃ ইমান আলী বলেন,এখন প্রতিদিন তিন জন কারিগর সারাদিন লেপ ও তুষক বানাতেও এখন হিমসিম খেতে হয়। কয়দিন আগেও এত ব্যস্ত ছিলাম না বর্তমানে খুব ব্যাস্ততায় রয়েছি আমারা।

 

এদিকে লেপ তৈরির পাশাপাশি অনেকেই কম্বলের কিনার জন্য বাজারের মার্কেট ও দোকানগুলোতেও ছুটছেন তাঁরা ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট