1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# শিবগঞ্জ,(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী। বুধবার (২০ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও মেডিকেল ফার্মেসি ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের খাবারের মান, চিকিৎসকদের উপস্থিতি এবং চিকিৎসাসেবার বিষয়ে জানতে চান। রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন তিনি।
হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরিচ্ছন্ন কর্মীর সংকটের কারণে হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ ব্যাহত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন ড. কেরামত আলী। তিনি বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে জনবল সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
Open photo
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য আরও জানান, বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন। তার ওই বক্তব্যের পর স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলার প্রায় ৮লক্ষ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির পরিধি ও সুযোগ-সুবিধা বাড়ানো সময়ের দাবি। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে এ অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট