1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এর উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন করলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এই উপলক্ষে আজ শনিবার বিকেল ৫টায় শিবগঞ্জ কারিপট্টি এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ১০ সহস্রাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতিতে ৭৭ পাউন্ডের একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন বক্তারা। শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু হেনা নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম প্রমূখ।

এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা শ্রমিক লীগ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও আদিনা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট