1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদন্ড - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদন্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  এইচ.এম.সারওয়ার রফিক, শিবগঞ্জ থেকে………………………………………

শিবগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক বছরের ও দুইজনকে তিন মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজিজুলল হক(৪৫), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন(২৪) বাবুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম(২৫)।

 

থানার মামলা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রাত ৪ টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের আব্দুস সাত্তার ঘাট এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়েরর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে কারাদন্ড প্রদান করেন এবং থানা পুলিশের সহায়তায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার জুবায়ের হোসেন জানান,বৃহত্তর জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট