1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
    শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক

শিবগঞ্জে ট্রিপলেড বেবীর পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রিপলেড (একই সঙ্গে ৩ শিশুর জন্ম) বেবীর পরিবারকে চাল, ডাল, দুধ, কলা ও আপেলসহ প্রায় দশ প্রকার খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা রোগী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, অসহায় ৩ শিশুই পুষ্টিহীনতায় ভুগছিল। খবর পেয়ে তার পরিবারের হাতে সাধ্যমত সহযোগিতা করা হয়েছে। আগামীতেও ওই পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও অভিভাবক। সুবিধাভোগী শিশুরা হলো উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবদুল মামুন ও নায়েমা খাতুন দম্পতির ছেলে নাফিজ হুসাইন, নাফিস ইকবাল ও নাবিল উদ্দিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট