1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

শিবগঞ্জে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি: বুধবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংগঠনটির উপজেলা কার্যালয়ে শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবদুল আযিয মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছিল। অনেক সাংবাদিকের হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্র-জনতার গণঅভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তিনি দলমত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আবদুল মান্নান, শিবগঞ্জ পৌর সেক্রেটারি আবদুর রউফ, শিবগঞ্জ পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফেজ শামীম রেজা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট