1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ছিনতাই মামলায় বিদেশী চাকুসহ ছাত্রলীগ নেতা রাজন আলী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

শিবগঞ্জে ছিনতাই মামলায় বিদেশী চাকুসহ ছাত্রলীগ নেতা রাজন আলী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………..

শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে রাজন আলী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশী চাকু ও একটি আইফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও শেখটোলা মহল্লার আবু সায়েদ মড়লের ছেলে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, অসংখ্য ছিনতাইয়ের অভিযোগ রয়েছে রাজন আলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেও একটি ছিনতাইয়ের ঘটনায় পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম আশিক বাদি হয়ে রাজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশী চাকু ও একটি আইফোন।

 

শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, রাজনের নেতৃত্বে একটি ছিনতাই চক্র রয়েছে। যারা মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

 

শিবগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আলীরাজ জানান, কোন ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, প্রায়ই রাজনের বিরুদ্ধে ছিনতাইসহ নানান অভিযোগ মৌখিকভাবে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় গ্রেপ্তার করা যায়নি। লিখিত অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট