1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ইউপি সদস্য সুজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

শিবগঞ্জে ইউপি সদস্য সুজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন ভূক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরানের বরাবর মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মো. সুজন আলী সবুজের বিরুদ্ধে অভিযোগ করেন উপজেলা মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত সৈবুর রহমান ছেলে মানারুল ইসলাম ও একই গ্রামের মো. ঝালু রহমানের ছেলে আব্দুল হান্নান।

অভিযোগে তাঁরা লিখেন, ইউপি সদস্য  মোঃ সবুজ আলী সুজন বিধবা ভাতার কার্ড করে দেয়ার কথা বলে আমাদের কাছে ৪ হাজার করে ৮ হাজার টাকা নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও তিনি কার্ড বা টাকাও ফেরত দিচ্ছেন না। টাকা চাইতে গেলে বিভিন্নভাবে টালবাহানা ও অযুহাত দেখাচ্ছেন। আবার পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, ভুক্তভোগী মানারুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মা রুবেদা বেগম এর নামে বিধবা ভাতার কার্ড করে দেয়ার কথা বলে অফিস খরচ বাবদ ৪ হাজার টাকা নিয়েছেন মেম্বার সুজন আলী সবুজ। পাঁচ বছর পার হলেও এখ নপর্যন্ত কোন কার্ড করে দেননি। এমনকি টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে হুমকি দিচ্ছেন। অন্যদিকে ভুক্তভোগী আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, আমার মা মুসলিমা বেগমকে স্বামী পরিত্যক্তার বই করে দিবেন বলে ৪ হাজার টাকা নিয়েছে মেম্বার সুজন আলী সবুজ। ৫ বছর হয়ে গেলেও কোন কাজ করে দেয়নি।

তিনি বলেন অফিসে সে টাকা নিয়েছে, আমার কিছুই করার নেই। বরং টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন রকমের হুমকি এবং রাজনৈতিক মামলা দেয়ারও হুমকি দিয়েছেন।

এব্যাপারে মোবারকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মো. সুজন আলী সবুজ অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান, আমার কাছে তাঁর দু’জন কোন টাকা পাবে না। আমি তাদের কাছে কোন টাকা নেয়নি। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিয়া)  বলেন, ৫ নং ওয়ার্ড সদস্য মো. সুজন আলী সবুজ অভিযোগটির বিষয়ে আমার কিছু জানা নেই।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরান জানান, ৫ নং ওয়ার্ড সদস্য মো. সুজন আলী সবুজের বিরুদ্ধে দু’টি অভিযোগ পেয়েছি। অভিযোগ দু’টি সমাজ সেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট