1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি………………………………………………………

‘‘সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভ‚মিকা’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম ও উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন সহ অন্যরা।

পরে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জ পৌরসভার তৃতীয় তলায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট