1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে হিট স্ট্রোকে ১ জনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১ বাঘায় নাশকতা ও গোলাগুলির মামলায় গ্রেপ্তার ৩, আদালতে সোপর্দ রামেক ছাত্রদলের আলোচনা সভা: প্রধান অতিথি রুহুল কবির রিজভী পোরশায় শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

লালপুরে হিট স্ট্রোকে ১ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের লালপুরে হিট স্ট্রোকে রেজাউল করিম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (২৯শে এপ্রিল-২৪) দুপুর ২ টার দিকে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। রেজাউল করিম একই গ্রামের ইসাহাক আলীর ছেলে বলে জানা গেছে।

রেজাল্ট করিমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল সোমবার সকালে রেজাউল করিম পার্শ্ববর্তী রাজশাহীর বাঘায় তার মেয়ের বাড়িতে যান। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া সেরে বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে তিনি প্রচন্ড তৃষ্ণার্তবো বোধ করেন। এ সময় পরিবারের লোকজন তাকে শরবত এবং প্রচুর পানি পান করতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি পবিত্র কালেমা পাঠ করতে করতেই মারা যান।

পরিবারের সদস্যরা আরও জানান,অসুস্থ হওয়ার ১০ মিনিটের মধ্যেই তিনি মারা যান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী রেজাউল করিমের হিটস্ট্রোকে মারা যাওয়ার খবরটি সংবাদ কর্মীদের নিশ্চিত করে জানান, রোদের মধ্যে থেকে এসে তিনি অসুস্থতা বোধ করেন এবং প্রচুর পানি পান করেন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট