1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে শীতের কম্বল পেয়ে মহাখুশি ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

লালপুরে শীতের কম্বল পেয়ে মহাখুশি ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর: নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ২১০টি কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৭ই ফেব্রুয়ারি-২০২৪) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী(নাম প্রকাশে অনুচ্ছুক)এর সহায়তায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক সালাহ উদ্দীন, আব্দুল মোত্তালেব রায়হান এবং আব্দুর রশিদ মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষনা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ড. ওমর আলী।

এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার,ইসমাইল হোসেন, আসলাম উদ্দীন,দুলাল উদ্দীন সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন। কম্বল বিতরণকালে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী দৃষ্টির চোখের ইশারায় প্রমাণ করেছে কম্বল পাওয়ার আনন্দ। মিটি মিটি চোখে তাকিয়ে আছে একটি ছোট্ট শিশু মুখে প্রাণবন্ত হাসি নিয়ে বসে আছে কম্বল নিয়ে।বাকশক্তি না থাকলেও চোখ ও হাতের ইশারাতেই বোঝা যায় মুখের মিষ্টি হাসি প্রমাণ করছে কনকনে শীতে উষ্ণতার আনন্দ।

প্রতিবন্ধী শিক্ষার্থী পারভেজের মা বলেন, কম্বল পেয়ে আমার ছেলের অনেক উপকার হলো। যে ব্যক্তি এ সহযোগিতা করছে তার দোয়া করেন তিনি। প্রধান অতিথি ড.ওমর আলী বলেন সামর্থ্য অনুযায়ী সকলে সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি।

বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন,নিজ নিজ এলাকায় তাঁরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান,ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ২০১২ সাল থেকে বিশেষচাহিদা সম্পন্ন শিশু ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও পূণর্বাসনের লক্ষে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি সুনামের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ২৯১ জন বিশেষচাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট