1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রানীশংকৈলে লুমিনাস গ্রুপের কৃষক সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি ও অসদাচরণের অভিযোগ গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ভোলা জেলা পুলিশ লাইনে আধুনিকায়িত শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই নদীতে ডুবে তিনজন নিখোঁজ, ৫ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান পাগলি মায়ের ওরস ও মেলা দিয়ে শেষ হলো ১০ মহরম” হিল্লা বিবাহ: অপব্যাখ্যা ও প্রকৃত ইসলামী বিধানের আলোকে একটি বিশদ পর্যালোচনা রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে গৃহপরিচালিকা নয়নী হত্যার নেপথ্যে : মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, নায্য বিচার পেতে পাশে দাঁড়াল মানবাধিকার সংস্থা

রূপসায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান: “পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিবেশ, বাড়ায় কাজের মনোনিবেশ” এ শ্লোগান সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান (প্রতি দুই মাসে ১০ দিন) উপলক্ষে ৮ ডিসেম্বর বিকালে উপজেলা চত্বর ও কাজদিয়া বাজার এলাকায় ফগার মেশিন দিয়ে ফিনিশ লিকুইড স্প্রে দ্বারা ধোঁয়া সৃষ্টি করে মশা ও মাছি মারার কার্যকরী অভিযান শুরু করে রূপসা উপজেলা প্রশাসন।

জনসচেতনতা উপলক্ষে এক র‌্যালি ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আহসান হাবীব প্রামানিক, মেডিকেল অফিসার ডাঃ পিকিং সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রাথমিক শিক্ষা সহকারি কর্মকর্তা এস এম আলী আকবর, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, উপজেলা সদর টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ইউপি সদস্য ফিরোজ শেখ, ইন্তাজ মোল্লা, ইউপি সদস্যা কানিজ ফাতেমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ফরিদ শেখ সহ রূপসায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ছাত্র সমন্বয়কের মধ্যে উপস্থিত ছিলেন- তামিম হাসান লিওন, মো. তরিকুল ইসলাম, সাইদুল ইসলাম রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট