1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪

রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………….

চুয়েট, কুয়েট ও রুয়েট এর ২০২১-২০২২ সেশনে ১ম বর্ষ স্নাতক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রে আজ শনিবার (০৬ আগস্ট) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

সকাল ১০ টায় রুয়েটের বিভিন্ন ভবনে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২:৩০ টায়। এছাড়া “খ” গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১.৪৫ টায়। এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ৯ হাজার ৪৯৫ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় ৮২.৪২ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

 

রুয়েট ভাইস-চ্যান্সেলর (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলো।

 

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট