1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি (রূপসা): রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী খোকন শিকদারের শাবলের আঘাতে স্ত্রী খুরশিদা বেগম নিহত হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায় গত ২৬ মার্চ সকাল ১০:৩০ মিনিটে খোকন (৬৫) পিতা ইউনুস শিকদার নিজের বসত ঘরের ভিতরে তার স্ত্রী খুরশিদা বেগম (৫০) কে বসে থাকা অবস্থায় পিছন থেকে একটি ভারি শাবল দিয়ে মাথার বাম দিকে পরপর দুটি আঘাত করে। এ সময় তার চিৎকারে তার ছেলে ও আশপাশের লোকজন ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে দেখতে পেয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাতে অবস্থার অবনতি ঘটলে ঢাকা শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৭ মার্চ সন্ধ্যা ৭:৩০মিনিটে ইন্তেকাল করে। ২৮ মার্চ সকালে লাশ বাড়িতে পৌছালে শিয়ালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই প্রদীপ কুমার সরকার, এএসআই জাহাঙ্গীর, খোকন শিকদার কে বাড়ি থেকে গ্রেফতার করে।

রূপসা থানার ওসি (তদন্ত) আঃ সবুর ঘটনা স্থলে এসে সুরতহালের কাজ সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। নিহত খুরশীদা বেগম এক কন্য রুনা (৩২) ও এক পুত্র মিশকাত (২৫) এর জননী ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট