1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ​মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: ​গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায়, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ১৫ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় দলটির নিয়মিত সমাজকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা যায়। মানবতার কল্যাণে আমাদের এই সামান্যতম প্রয়াস কেবল একটি শুরু। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন।” ​বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফ কায়েমের আন্দোলন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় মজলুম ও অসহায় মানুষের সেবা করে যাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা জামাতের আমীর মো. আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা, এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​বিতরণকালে বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারীরিক অক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং তাদের সঠিক সহায়তা প্রদান করলে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট