1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ি মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড় টার দিকে (ঈশ্বরর্দী-বানেশ্বর) মহাসড়কের বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার চাঁদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩২),ইয়াকুব বিশ্বাসের ছেলে আনিজুল ইসলাম(৩৩), রফের আলী বিশ্বাসের ছেলে চাঁদ আলী (৬৫), কুষ্টিয়া ভেড়ামারা এলাকার সাবদার আলী মেয়ে শাহানাজ পারভীন।

মোশারফ হোসেন বলেন, আমার পিতা চাঁদ আলী স্টোক করায় তাকে চিকিৎসা জন্য রাজশাহীতে যাচ্ছিলাম। পথিমধ্যে এই দূর্ঘটনার স্বীকার হন। জানা গেছে, কুষ্টিয়া থেকে সিএনজি নিয়ে (ঈশ্বরর্দী-বানেশ্বর) সড়ক হয়ে চিকিৎসার জন্য রোগী নিয়ে রাজশাহীর শহরে আসছিলেন। অপরদিকে রাজশাহী শহর থেকে বাঘায় বিয়ের দাওয়াত খেতে ব্যাটারি চালিত অটোগাড়িতে ছয়জন আসছিলেন। সিএনজি- ব্যাটারি চালিত অটোগাড়ি গঙ্গারামপুর মোড়ে পৌঁছালে দ্রুতগতির সিএনজি-ব্যাটারি চালিত অটোগাড়ির সাথে মুখোমুখির সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা ভাল না বলে জানিয়েছেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট