1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের ৫৯ জনের নিয়োগ বাতিলের প্রতিবাদে ও পূর্ণবহালের দাবিতে  ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ  শিবগঞ্জে ময়লার স্তুপের দূর্গন্ধে জনদূর্ভোগ চরমে, জরুরী ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা  চাাঁঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার সাত বছর পর জীবিত উদ্ধার আয়েশা খাতুন শিবগঞ্জে তিন নবজাতকের পাশে নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম লালপুরের বিলমাড়িয়াতে ২৪ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রুহুল আটক লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় যুবকের মৃত্যু এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রুয়েটে ৯৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………….

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিন্ডিকেট কমিটির ৯৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাটা সফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন সদস্য বিতরণ প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. হাসান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রাক্তন অধ্যাপক মো. শহীদুর রহমান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম, রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তারিফ উদ্দীন আহমেদ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। সভায় সচিবের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট