1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিএনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর  বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা শিবগঞ্জে বি এনপির নেতা কর্মীর সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ড,সাইমুম পারভেজের মতবিনিময়  সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রুয়েটে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রথমেই রুয়েট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন রুয়েটের সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, আইপিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তফি, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মো. আলী হোসেন, ছাত্রকল্যাণ উপ-পরিচালক মো. মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু , কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শাখা প্রধান, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ,শিক্ষার্থী ও কর্মকর্মচারীবৃন্দ প্রমুখ ।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই রুয়েট শিক্ষক সমিতি, রুয়েট শাখা ছাত্রলীগ, রুয়েট কর্মকর্তা সমিতি, রুয়েট কর্মচারী সমিতি, বিভিন্ন হলের প্রভোস্ট সহ রুয়েটস্থ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এদিন বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে ১৯৫২ সালের ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট