1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

রুয়েটের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফ আহমেদ চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. লিয়াকত হোসেন…………………………………………….

রুয়েটের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফ আহমেদ চৌধুরী। আজ ০২ সেপ্টেম্বর শনিবার সকালে আরিফ আহম্মদ চৌধুরী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব বুঝে নেন পূর্বতন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের নিকট থেকে। তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দপ্তর ও শাখা প্রধানদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, রুয়েটকে দেশের প্রথম স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণকালে আরিফ আহম্মদ চৌধুরী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, নবনিযুক্ত উপাচার্যের নির্দেশনায় ও নেতৃত্বে রুয়েটের সর্বাঙ্গিন উন্নয়ন ও অগ্রযাত্রা বজায় রাখতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন।

উল্লেখ্য, রুয়েট এর পূর্বতন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন অব্যাহতি চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীকে গত ২৭ আগস্ট এক অফিস আদেশ জারি করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দেয়। আরিফ আহম্মদ চৌধুরী ২০০২ সালে ২৫ জুন এই বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত হোন। পরবর্তীতে তিনি উপ-রেজিস্ট্রার এবং অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন। রুয়েটে যোগদানের পূর্বে তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সালের ২৪ শে জুন পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট