1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক নির্বাচন: মাদক মুক্ত ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চান কাউন্সিল প্রার্থী আশরাফ বাবু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

রাসিক নির্বাচন: মাদক মুক্ত ডিজিটাল ওয়ার্ড উপহার দিতে চান কাউন্সিল প্রার্থী আশরাফ বাবু

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী, রাজশাহী……………………………………………….

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ ওয়ার্ডবাসীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চান বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোঃ আশরাফ বাবু।

 

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯ নং ওয়ার্ড বাসিকে আমি দিতে চাই একটি আধুনিক ওয়ার্ড, সে লক্ষ্যে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে এই ওয়ার্ড বাসির কর্মী হয়ে কাজ করতে চাই। আর আপনাদের সঙ্গে নিয়ে ব্যক্তি, পরিবার তথা সমাজ ধ্বংসকারী সর্বনাশা মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকে কাজে লাগিয়ে দুর্বার সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। ১৯নং ওয়ার্ড সকল গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখতে চায়। ১৯ নং ওয়ার্ডের দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করতে চায়। বেকারত্ব দুর করে কর্মসংস্থানের ব্যবস্থা ও বিনোদনের জন্য খেলার মাঠের ব্যবস্থা সাথে সাথে যুব উন্নয়ন, মানসিক, স্বাস্থ্য ও শারীরিক বিকাশের সুযোগ বৃদ্ধি করা। বাস্তবায়নে দলমত নির্বিশেষে আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে।

 

১৯ নং ওয়ার্ডের সকল এলাকাবাসীর উন্নয়ন,শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা স্বার্থে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে একযোগে কাজ করবো- ইনশাআল্লাহ। রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলার সকল প্রার্থীদের মধ্যে এলাকায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোঃ আশরাফ বাবু।আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চেয়ে দোয়া চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট