1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাসিকের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# প্রেস বিজ্ঞপ্তি, ২৩ ফেব্রæয়ারি ২০২৩…………………

রাজশাহী মহানগরীর মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সচিবদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ৩০টি ওয়ার্ডে প্রতিদিন বøক ভিত্তিক লারভি সাইড অঙ্কুরে বিনাশ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ওয়ার্ড সচিবদের নির্দেশনা প্রদান করা হয়। আসন্ন রমজান মাসের পূর্বেই প্রতিটি ওয়ার্ডে ঝোপঝাড় পরিস্কার-পরিচ্ছন্নতা, পুকুর ডোবা-নালা পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন কর্মসূচি জোরদার করতে হবে। এ কার্যক্রম জোরদারকরণে মশক ও ড্রেন শ্রমিকসহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

 

মতবিনিময় সভায় রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন ও সকল ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট