1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রামেকে রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি অধ্যাপকের অনশন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রামেকে রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি অধ্যাপকের অনশন

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ………………………………………………….

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীদের ওপর হামলাসহ সারা দেশে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবায় অনিয়ম, অবহেলা ও রোগীর স্বজনদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। সোমবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের ফুটপাতে বসে অনশন ও অবস্থান শুরু করেন তিনি।

 

ফরিদ উদ্দিন খান বলেন, সারা দেশে চিকিৎসকদের অবহেলা এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির অনিশ্চয়তা দিন দিন চরম আকার ধারণ করেছে। কিছু কিছু হাসপাতালে দেখা যাচ্ছে, ইন্টার্ন চিকিৎসকদের হাতে মার খাচ্ছে রোগীরা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়। এর বিরুদ্ধে কথা বলতে গেলে তার সহপাঠীরা হামলার শিকার হয়। চিকিৎসাক্ষেত্রে এটা নগ্নতার পরিচয়। আমাদের সবার উচিৎ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এর প্রতিবাদেই আজ আমি অনশনে বসেছি।

 

তিনি সরকারের কাছে আবেদন করে বলেন, এটার একটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক। না হয় আমাদের দেশের স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট