1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশে তোলপাড় !

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্যের সুপারিশের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান তাঁর ব্যক্তিগত ফেসবুক স্টোরিতে ‘ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগে প্রভাষক পদে নিয়োগপ্রার্থী আজমীরা আরেফিনের প্রবেশপত্রসহ একটি সুপারিশপত্র প্রকাশ করেন। সুপারিশপত্রে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. লতিফুর রহমানের স্বাক্ষর ও প্যাড দেখা যায়। মুহূর্তেই স্টোরিটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে।

পরবর্তীতে স্টোরিটি সরিয়ে নিয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন খান দুঃখ প্রকাশ করে বলেন, “আমি বুঝতে পারিনি এটি বিতর্ক তৈরি করবে। এটা অনিচ্ছাকৃত ছিল।” অন্যদিকে জামায়াত নেতা লতিফুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তিনি নিজেই উপ-উপাচার্যকে ফোন করে পরিচিত এক পরিবারের সন্তান হিসেবে প্রার্থীর বিষয়ে বলেছিলেন। তবে তিনি কোনো প্রকার চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রমহলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নিয়োগপ্রক্রিয়া কতটা স্বচ্ছতার মধ্যে হচ্ছে।

Open photo

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যেকোনো রাজনৈতিক দলের নেতার সুপারিশ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানকে বিতর্কিত করে তোলে। এটা শৃঙ্খলাভঙ্গের সামিল।” এ ঘটনায় তদন্ত ও যথাযথ ব্যাখ্যার দাবি উঠেছে বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ প্রক্রিয়া ও প্রার্থীদের যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন উঠায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট