1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রানীশংকৈলে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার

রানীশংকৈলে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি:
কৃষিই সম্মৃদ্ধি’ -এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈলে উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি অধিদপ্তরের পার্টনার ফ্রি স্কুলের উদ্যোগে ‘কৃষক পার্টনার কংগ্রেস সমাবেশ। উপজেলা কৃষক মিলনায়তনে এ আয়োজন করেন কৃষি অধিদপ্তর । রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে  কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন  সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জাহাঙ্গীর আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষকদের উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।
এসময়  উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
গ্যাপ পদ্ধতিতে চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করার মাধ্যমে কৃষি অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করছেন বলে জানান কৃষি অধিদপ্তর কর্মকর্তারা ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট