
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু’র পক্ষে ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ধানের শীষের গণসংযোগ করেছে ৩নং ওয়ার্ড বিএনপি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো:শরিফুল ইসলাম জনি। জনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারবে। নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সালমগীর হোসেন, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি ওয়াজির আলী উজির, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল ক্বালাম আজাদ ক্বালাম, যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, যুগ্ম-সম্পাদক রাজন আলী, সহ-সভাপতি মোঃ আশরাফ, যুবদল নেতা ফিরোজ,পলাশ,স্বেচ্ছাসেবকদলের নেতা ওয়াসিম, মেরাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ শতশত মহিলাদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। গণসংযোগ দাশপুকুর বাইপাশ মোড় থেকে শুরু হয়ে ঘোষমাহাল হয়ে নিমতলার মোড় হয়ে ডিঙ্গাডোবা বাইপাশ হয়ে দাশপুকুর মোড়ে এসে শেষ হয়।#