1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আচরণবিধি লঙ্ঘনে চাঁপাইনবাবগঞ্জে প্লাস্টিকের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

আচরণবিধি লঙ্ঘনে চাঁপাইনবাবগঞ্জে প্লাস্টিকের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক ,আব্দুল বাতেন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ করেছে প্রশাসন। শুক্রবার দুপুরে জেলার কানসাটের পুখুরিয়া ও ছত্রাজিতপুর বাজারসহ একাধিক জনসমাগমপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।

তিনি জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় তিন মিটারের বেশি উচ্চতা, দৈর্ঘ্য ও প্রস্থের কোনো প্রতীক বা প্রচার সামগ্রী স্থাপন করা নিষিদ্ধ। এসব বিধি অমান্য করে স্থাপিত প্রতীকগুলো অপসারণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, সব প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সীমার বাইরে থাকা সব ধরনের প্রচার উপকরণ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট