1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবিত্র শবে বরাতে করনীয় - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

পবিত্র শবে বরাতে করনীয়

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র শবে বরাতে করনীয় আল্লাহ তায়ালা শাবানের মধ্যে রজনীতে বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। তবে এক্ষেত্রে আমাদের কিছু কারণীয় রয়েছে। কুরআন তিলাওয়াত যে কোন সূরা দিয়ে নফল নামায যিকির আযকার, দু’আ ইস্তিগফার কবর জিয়ারত মৃত ব্যক্তিদের মাগফেরাতের দোয়া করাও সাওয়াবের কাজ। উক্ত রাতে কোন ধরা বান্ধা নিয়মে নফল নামায পড়া হাদীস দ্বারা প্রমাণিত নয়।

উল্লেখ্য লাইলাতুল বারা’আতের পরদিন রোযা রাখা নফল ইবাদত, কেউ শা’বানের ১৩,১৪,১৫ তারিখে রোযা রাখতে পারলে উত্তম। আর অবশ্যই বিভিন্ন কুসংস্কার বর্জন করতে হবে। শিরিক হতে বেঁচে থাকতে হবে – কেননা আল্লাহতালা যে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন সেখান থেকে মুশরিকদের কে ক্ষমা করা হবেনা । মা-বাবার নাফরমানি হতে বেঁচে থাকা – মা-বাবার নাফরমানি করা বা তাদেরকে কষ্ট দেয়া কবিরা গুনাহ। তাই আমাদেরকে এটা থেকে সদা সর্বদা বেঁচে থাকতে হবে।

টাখনুর নিচে কাপড় পরিধান করা থেকে বিরত থাকা – হাদিসে আছে – যে টাখনুদ্বয়ের নীচে কাপড় ঝুলিয়ে পরা হয় তা আগুনের মধ্যে জ্বলবে। নেশা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং হিংসা বিদ্বেষ থেকেও আমাদের বেঁচে থাকতে হবে, যাতে আমরা আল্লাহতালার ক্ষমা পায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট