1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল হক পিন্টু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণপোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস

রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল হক পিন্টু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি…………………………………………………………………………

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন।  তিনি বিপুল সংখ্যক সমর্থক নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এ দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি।আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টু আওয়ামী লীগ পরিবারে বেড়ে উঠা এক মানুষ।

আহসানুল হক পিন্টু শুরু থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। দলের স্বার্থে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। খারাপ সময়েও তিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়ে গেছেন। সৎ, একনিষ্ঠ ও আস্থাভাজন এক নেতা ও কর্মী হিসেবে রাজশাহী মহানগরীতে তার সুনাম রয়েছে।

তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে এসে আমি রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তৃনমূলের কর্মীদের সাথে নিয়ে মাঠে থেকেছি, আছি এবং সামনেও থাকবো।

তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তাই মানুষের উন্নয়নে কাজ করতে চাই। রাজনীতি জীবনে আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেয়ণা। তাদের ভালোবাসাই আমাকে গতিশীল করে তোলে।

দলের তৃণমুলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসে। আমাকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। তাদের চাওয়া ও আমি যেন তাদের সুখ-দুঃখের পাশে আরো বেশ পাশে থাকতে পারি সে জন্য আমি রাজশাহী-০২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছি। আমার বিশ্বাস মানুষের ভলোবাসা নিয়ে রাজশাহী সদর আসন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট