1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহী সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিবেদক……………………………………………………

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।

 

এদিন নগর ভবন হতে শিরোইল স্টেশন ভাংড়ি পট্টি হয়ে উপভদ্র হয়ে তালাইমারি মোড় হয়ে খরবোনা মোড় হয়ে স্বচ্ছ টাওয়ার হয়ে সাগরপাড়া হয়ে তেরোখাদিয়া ডাবতলা হয়ে দড়িখবরবোনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় দণ্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় তিনটি মামলায় এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন,২০০৯ এর ৯২(৭) ধারায় ৮টি মামলা দায়ের করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাজশাহী সিটি কর্পোরেশনের মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ম্যাজিস্ট্রেট শাখার বেঞ্চ সহকারী হাবিবুর রহমান, মনিটরিং শরিফুল ইসলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট