1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও  সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ বাগমারায় বিলুপ্ত হয়ে যাচ্ছে শত শত বাঁশঝাড় শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান

রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও  সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ক্যাপশন: প্রধান অতিথির বক্তব্য দিচ্ছে রাসিক মেয়র লিটন। ……….ফটো: রাসিক
প্রেস বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল ২০২৩………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, আয়ের নতুন নতুন খাত সৃষ্টির মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনাকে এক শক্ত ভিত্তির উপর নিয়ে যেতে এ মেয়াদের শুরুতেই নানা উদ্যোগ গ্রহণ করি। তিনি বলেন, আমাদের সকল মেধা, আন্তরিকতা দিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া, রুগ্ন এ প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। গত মেয়াদে দায়িত্ব থেকে যাবার সময় ৬ কোটি টাকা উদ্বৃত্ত রেখে যায়। নানা কারণে উদ্বৃত্ত ১০৩ কোটি টাকা দেনায় পরিণত হয়। এই মেয়াদে পুনরায় নির্বাচিত হয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে বেতনভাতা প্রদান করে ৪০ কোটি টাকার আলাদা তহবিল গঠন সম্ভব হয়েছে।

 

তিনি বলেন, আমরা রাজশাহীকে ভালবাসি। এই নগরীকে নিয়ে আমরা গর্ব বোধ করি। এটি এখন বাংলাদেশের মধ্যেই নয় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বসবাসযোগ্য নগরী রূপে দেশে বিদেশে সমাদৃত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ নগরীকে এগিয়ে নিতে চাই। রাজশাহীর অব্যাহত উন্নয়নের পাশাপাশি আগামীতে কর্মসংস্থান সৃষ্টি ও রাজশাহীর আয়তন বৃদ্ধির মাধ্যমে নাগরিক সুবিধা বৃদ্ধি করতে চাই।

 

সভায় ১৫.২.২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়করণ, মহানগরীর বিভিন্ন সড়কে স্ট্রিট লাইট সেট, পোল ও আনুষঙ্গীক মালামাল সরবরাহ ও স্থাপন ব্যয় অনুমোদন, আদর্শ কর তফসিল ২০১৬ বহির্ভূত ব্যবসা প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও অটোরিক্সা ও চার্জার রিক্সার স্মার্ট কার্ড ছাপানোর বিষয়ে আলোচনা করা হয়। লালন শাহ পার্কের ভাড়া নির্ধারণ, বিএমডিএফ, বিএফডিসি, বিদ্যুৎ বিল ও আনুতোষিকের বকেয়া অর্থ প্রদান প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন দিবস উদযাপনে ব্যয় সমূহ অনুমোদন দেয়া হয়।

 

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, কমিটির সদস্য সচিব বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন পরাগ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, উপসচিব তৈমুর হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন খোকন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট