1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী …………………………………………………

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত মোশারফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। । বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে পবনা জেলার ঈশ্বরদী থেকে গত ৩১ অক্টোবর রামেক হাসপাতালে এসে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, হঠাৎ করেই রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কেবল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

 

যদিও রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কম। রাজধানী ঢাকা ও পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত মানুষসহ অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন বেশি। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট