1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন: গতকাল ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান । এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত আরএমপি কমিশনার মহোদয়কে স্বাগত জানান। পরবর্তীতে সকাল ১১:০০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আরএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান । কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনার মহোদয়ের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার  প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন।

উক্ত সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

নবযোগদানকৃত আরএমপি’র কমিশনার ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি ট্যুরিষ্ট পুলিশ ঢাকায় কর্মরত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট