1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী খুন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী খুন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন…………………………………………….

 

রাজশাহী মহানগরীর  নওদাপাড়া এলাকার নামোপাড়ায় মাদকাসক্তর বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে মাদকাসক্ত প্রথম স্বামীর ছুরিকাঘাতে দ্বিতীয় স্বামী আব্দুল রহমান মুকুল (৪২) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

 

নিহত মুকুল পেশায় একজন দলিল লেখক। সে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের আব্দুল গাফফারের  ছেলে। মুকুল নগরীর  নওদাপাড়া এলাকার নামোপাড়ায় আনার নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে প্রায় ৪ মাস ধরে বসবাস করে আসছেন। গত ১৯ জুন রবিবার সন্ধ্যা ৭টার সময় নামোপাড়ার ভাড়া বাসার সামনে এ হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত মাদকাসক্ত টিটোন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে শাহ মখদুম থানা পুলিশ। টিটোন আলী নগরীর রাণীনগর সাধুর মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে বলে জানা যায়।

 

 

ঘটনা সুত্রে জানা যায়,মাদকাসক্ত স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দলিল লেখক মুকুলের সাথে তার ছোট মেয়েকে সাথে নিয়ে সংসার পেতেছিলেন।

 

 

এতে প্রথম স্বামী অনেক খোঁজাখুঁজির পর নওদাপাড়ার এলাকার নামোপাড়ায় তাদের সন্ধান পান। এবং ভাড়া বাড়ীর পাশে টিটোন আলী ওত পেতে থেকে মুকুলকে পেটে ও বুকে ছুরিকাঘাত করে খুন করে। এসময় টিটোন দৌড়ে পালানোর সময় শাহমখদুম থানার টহল টিমের সহায়তায় তাকে আটক করা হয়। পালানোর সময় টিটোন মাথায় আঘাতপ্রাপ্ত থাকায় তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সান/০২

 

 

এ তথ্য নিশ্চিত করে শাহমখদুম থানার ওসি মেহেদি হাসান বলেন, নিহত মুকুল টিটোনের স্ত্রীকে প্রায় ৪ মাস আগে ভাগিয়ে নিয়ে একটি কন্যা সন্তানসহ বিয়ে করেন। এই রাগের সূত্রপাত থেকে টিটোন আলী মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। নিহত মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি ও বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়।#

সান/০২

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট