1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে নির্বাচন কমিশন গঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………….

আনুষ্ঠানিকভাবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্তমানের প্রতিষ্ঠা কমিটিকে বিলুপ্ত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ২ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২১-২০২৩ নির্বাচিত কমিটি বিলুপ্তির ঘোষণাপত্র নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করা হয়েছে। আগামি ১৬ সেপ্টেম্বর ২৩ তারিখ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে ক্ষমতা হস্তান্তর করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা। নির্বাচন কর্মকর্তাদের হাতে এ ক্ষমতা হস্তান্তর করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।

এসময় বক্তরা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব তাদের নির্বাচন উপলক্ষে আমাদের হাতে যে ক্ষমতা হস্তান্তর করলো। তা আমরা সঠিক ভাবে বাস্তবায়নের পাশাপাশি একটি অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।

এসময় নির্বাচন কমিশনের সদস্য সচিব তোফায়েল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, চ্যানেল আই এর রাজশাহী সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, এটিএন বাংলার সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, এডভোকেট এস এম জোতৌউল ইসলাম সাফী, রাজশাহী মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রুয়েটের সহকারী প্রফেসর শ্যাম দত্ত, মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহারিয়ার অন্তু, মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সহযোগী কমিশনার দ্বায়িত্ব পালন করবেন এ্যাড: এস এম জোতৌউল ইসলাম সাফী ও এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন। সদস্য সচিব তোফাইল আহমেদসহ অন্যান্য সদস্যরা হলেন চ্যানেল আই এর রাজশাহী সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহারিয়ার অন্তু, মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট