1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রেসক্লাব সভাপতির নামে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত, বিকাশ থেকে টাকা হাতিয়ে নিয়েছে কর্মচারি

  • প্রকাশের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………….

ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সম্মানিত সভাপতি সাইদুর রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মহানগরীতে প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতিগত পরিষদের সভাপতি সাইদুর রহমান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এর সহঃ সভাপতি সালাহ উদ্দিন মিন্টু, সিনিয়র সদস্য আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শরিফ উদ্দিন, সদস্য এম এ মাজেদ, ২৬ নং ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ ইউসুফ আলী, আরিফুল ইসলাম, তরুণ উদ্যোক্তা অভিলাষ দাস তমাল, সদস্য মোঃ রাতুল সরকার, আল আমিন হোসেনসহ অন্যান্য নেতারা।

 

এছাড়া সাইদুর রহমানের বিকাশ থেকে ৪৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে রাজশাহী প্রেসক্লাবের এক সময়কার কর্মচারি হানিফ। চারবারে এই টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ সাংবাদিকদের হাতে আছে। সিসি ক্যামেরার ফুটেজও আছে। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বোয়াুলিয়া থানাতে জিডি করেছেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের প্রধান উৎপল চৌধুরী বিকাশ থেকে টাকা তুলে নেওয়ার ফুটেজের ঘটনা নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট