1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীর ৩৫১ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে খেলাধূলা সামগ্রী বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা গোরহাঙ্গা রেলগেট ফ্লাইওভার দ্রুত সম্পন্নে রাসিক প্রশাসকের পরিদর্শন দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, নিহত ২: পবার রিফাতের অকাল মৃত্যু দৌলতপুর আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রামে ট্যাংক গোলা বিস্ফোরণে সেনাসদস্য রিফাত নিহত, রাজশাহীর বাড়িতে শোকের ছায়া রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার অবৈধ মজুত: ডিলার সোলাইমান পাটোয়ারীর ১ মাসের কারাদণ্ড

রাজশাহী নগরীর ৩৫১ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে খেলাধূলা সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর স্বপন: রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট আফিয়া আখতার নতুন প্রজন্মের উদ্দ্যেশে বলেন,আমাদের এই জেনারেশন খেলার মাঠে যেতে চাই না তারা ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে রক্ষার্থে তাদেরকে ক্রীড়া উতসাহী করে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

সোমবার ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন রাজশাহী ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় রাজশাহীর ৩৫১ প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণের উব্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যুব সমাজের মধ্যে খেলাধুলা চর্চার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সারাদেশে বিনামূল্যে খেলাধুলা সামগ্রী বিতরণ করছে। যেনো এই প্রজন্ম মাঠে খেলাধুলার মধ্যে দিয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে। এ সময় জেলার ক্রীড়া ক্লাব, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট ৩৫১ টি প্রতিষ্ঠান’র মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, দাবাসহ বিভিন্ন খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক তৌফিকুর রহমান রতন ও সাংবাদিক ডালিম হোসেন শান্ত প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট