1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………………………………………………………

বিসিক জেলা কার্যালয় রাজশাহীর উদ্যোগে ও জেলা প্রশাসন রাজশাহীর সার্বিক সহযোগিতায় ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

প্রধান অতিথির তিনি বলেন, সততা ও সুবুদ্ধি যেকোন ব্যবসায় সফলতা নিয়ে আসতে পারে। ব্যবসার উদ্ভাবনী চিন্তা দিয়ে ব্যবসায় সফলতা আসবে। আমাদের নানামূখী চ্যালেঞ্জ নিয়ে সফল হতে হয়। বিসিক জেলা কার্যালয়ের ১০দিন ব্যাপী এ আয়োজনের সফলতা কামনা করেন তিনি। পরে মেলার সেরা উদ্যোক্তাদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।#

অতিরিক্ত জেলা প্রশাসক শ্রী কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। তিনি তাঁর বক্তব্যে বলেন, উদ্যোক্তাদের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে এ মেলার মাধ্যমে। নারীদের সামনে দিকে এগিয়ে নিতে তাঁদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ও কুটির শিল্প সবসময় পাশে আছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নারী উদ্যোক্তাদের জন্য সিটি কর্পোরেশনের মার্কেটে স্থান বরাদ্দ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে নিজেদের তৈরীকৃত সামগ্রী বাজারজাত করণে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ শামীম হোসেন। আরও বক্তব্য রাখেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রোজেটি নাজনীন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও বিসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট