1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা ডিবির অভিযানে ১৫ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

রাজশাহী জেলা ডিবির অভিযানে ১৫ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………

রাজশাহীর চারঘাট এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ২৯০ পিচ ইয়াবাসহ ১৫ মাদক মামলার আসামী কুখ্যাৎ মাদক সম্রাট মোক্তার (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাতে চারঘাটের চামটা গ্রামে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম ৩০ সেপ্টেম্বর  শুক্রবার সকালে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান, রাজশাহীতে মাদক নিয়ন্ত্রনে রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির ওসি আতিকুর রেজা সরকারের নেতৃত্বে  ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে।এসময় তার বাড়ির সামনে মাদক বিক্রির সময় ৫০ গ্রাম হেরোইন ও ২৯০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে মুক্তাকে।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আটকের পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে।এছাড়া দীর্ঘদিন যাবত সে ওই অঞ্চলের মাদক সিন্ডিকেট পরিচালনাও করে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে।

 

এ ঘটনায় চারঘাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে ডিবি পুলিশ। রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানান পুলিশের এ-ই কর্মকর্তা #

।

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট