1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 রাজশাহী একতা ডান্স একাডেমির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

 রাজশাহী একতা ডান্স একাডেমির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন, রাজশাহী……………………………………………..

জমকালো আয়োজনে একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমি ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে একতা ডান্স এন্ড ফ্যাশন একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন একতা ডান্স ও ফ্যাশন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আলি হাসান তুষার। উপস্থিত ছিলেন রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুরশেদ কামাল রানা, রিমঝিম, সাংস্কৃতিক গোষ্ঠির প্রতিষ্ঠাতা পরিচালক ফায়সার মাহমদ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহুরুল ইসলাম রুবেল, জিবি ফ্যাশন এন্ড ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ফরহাদ হোসেন আদনান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরশাদ আলী হাবিবুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তার হোসেন রোজ, রাজশাহী রুপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব জুয়েল অর্প্বু, বিটিভি তালিকা ভূক্ত নৃত্য শিল্পি আবু হেনা জুয়েল।

 

আলোচনা সভার পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিল্পিবৃন্দ। আলোচনায় অতিথিবৃন্দ বলেন, রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনটা মশৃন নয়। পদে পদে বাধা। এছাড়াও স্পন্সরের অভাবে তারা প্র্রোগাম করতে পারেন না। শুধু তাই নয় রয়েছে ভেন্যু সংকট। অধিক ভাড়ার কারনেও তারা বছরের এক দুইটার অধিকার প্রোগ্রাম করতে পারেন না। এসব প্রতিবন্ধকতা দূর করতে রাসিক মেয়র ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান এর হস্তক্ষেপ কামনা করেন তারা। বক্তব্য শেষে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন অত্র একাডেমির সদস্যরা। পরে অত্র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট