1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

রাজশাহী আবৃত্তি পরিষদের দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবের উদ্বোধন করলেন মেয়র লিটন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………

রাজশাহী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উপলক্ষে (২৯-৩০) সেপ্টেম্বর দুই দিনব্যাপী আবৃত্তি উৎসবের আনুষ্ঠানিক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আবৃত্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনকালে বক্তব্যে মাননীয় মেয়র বলেন, রাজশাহীতে সাংস্কৃতিক চর্চায় একটি সাংস্কৃতিক বলয় তৈরী করা হবে। যেখানে একই স্থানে নাচ, গানসহ সকল কর্মকান্ড একই স্থানে করা সম্ভব হবে। ক্রীড়া বিকাশে মাঠ সৃজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লোক সঙ্গীত, লোকগীতি সহ সকল রাজশাহীর হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

‘আমাদের আছে অনেক কমলা রঙের রোদ্দুর’ শিরোনামে রাজশাহী আবৃত্তি পরিষদের সভাপতি জয়দীপ ভাদুড়ীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব আরমান পারভেজ মুরাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি আবুল কালাম আজাদ, কবি কামরুল বাহার আরিফ। মঙ্গল প্রদীপ জ¦ালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে রাজশাহী আবৃত্তি পরিষদের সদস্য চলচ্চিত্র ব্যক্তি আরমান পারভেজ মুরাদ ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিককে ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এএইচএম কামারুজ্জামান হেনার জন্মশত বর্ষ উপলক্ষে ‘হে মহান নেতা’ শিরোনামে বিন্দু পরিবেশন করে আবৃত্তি পরিষদের সদস্যরা।

রাজশাহী আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মনিরা রহমান মিঠির সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ বিল্টু, সদস্য আশফাক ইবনে ওবায়েদ, সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট