1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর সরদহ ইউনিয়নে ঘুষ কেলেঙ্কারী ভূমি কর্মকর্তা অবশেষে বরখাস্ত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর সরদহ ইউনিয়নে ঘুষ কেলেঙ্কারী ভূমি কর্মকর্তা অবশেষে বরখাস্ত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারকে ঘুস গ্রহণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

 

আদেশে বলা হয়েছে, রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ‘চারঘাট তহশিলদার অফিসে ঘুষ লেনদেন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

 

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেবা প্রার্থীদের কাছে থেকে চারঘাট সরদহ ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুস সাত্তার ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে দাখিলার উল্লেখিত টাকার চেয়ে অধিক টাকা অনৈতিকভাবে দাবি ও আদায় করছেন। যা সরকারি কর্মচারি বিধিমালা অনুযায়ী অসদাচারণ ও দুর্নীতি পরায়নের শামিল। এতে জেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

 

অভিযুক্ত কর্মচারিকে কর্মে নিয়োজিত রাখলে ভূমি প্রশাসনের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা, সরকারি স্বার্থ বিঘ্ন হওয়া ও ভূমি প্রশাসনের অন্যান্য কর্মচারিদের মধ্যেও এরূপ কর্মকান্ডে জড়িত হওয়ার আশঙ্কায় অভিযুক্ত চারঘাট সরদহ ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

আরেক সেবাগ্রহীতাকে অফিসের বাইরে নিয়ে গিয়ে একটি গাছতলায় দাঁড়িয়ে কথা বলেন আব্দুস সাত্তার। এর ফাঁকে কয়েক দফায় তার কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখেন।

 

আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি রাজশাহী নগরীর হড়গ্রমা কোর্ট স্টেশন এলাকায়। এক মাস হলো তিনি সরদহ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেছেন।

 

সেবাগৃহীতাদের অভিযোগ, টাকা ছাড়া আব্দুস সাত্তার কোন কাজ করেন না। এমনকি সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ প্রায় সময় করে থাকেন।

 

যোগাযোগ করা হলে সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ‘আমি এই ভূমি অফিসে নতুন। মাত্র একমাস হলো যোগদান করেছি। এখানে কাউকে সেভাবে চিনি না। আমি কারও কাছ থেকে কিভাবে ঘুস নেবো, এসব অভিযোগ ভিত্তিহীন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট