1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর সমালোচিত কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে এবার ছাত্রী অপহরণের অভিযোগ  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

রাজশাহীর সমালোচিত কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে এবার ছাত্রী অপহরণের অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ……………………………….

রাজশাহীর গোদাগাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে ইটভাটায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনকারী কিশোর গ্যাং লিডার মেহেদী পালাশের বিরুদ্ধে এবার স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

অপহৃত স্কুলছাত্রীর আগে অপহরণ ও নির্যাতনের শিকার ওই এসএসসি পরীক্ষার্থীর চাচাতো বোন। তিনি মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত ওই ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের পথে উপজেলার লস্করহাটি গ্রামের আনসার আলী ছেলে গোদাগাড়ী মডেল থানার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী পলাশ (২২) প্রেম-নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে না সাড়া দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই বিষয়টি অপহৃত ছাত্রী তার বাবা-মাকে জানালে অপহরণকারী মেহেদী পালাশ ও তার বাবা-মাকে অবগত করে রাস্তাঘাটে বিরক্ত করতে নিষেধ করে।

 

তারপরও কিশোর গ্যাং লিডার ও অপহরকারী মেহেদী পলাশ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছিলো। গত মঙ্গলবার (৪ অক্টোবর) ওই ছাত্রী পুরাতন জেনারেল হাসপাতারে সামনে থেকে প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে শাহ্ সুলতান রহ: কামিল মাদ্রাসার সামনে পৌঁছলে বিকেল ৫ টার দিকে মেহেদী পলাশ তার বাবা আনসার আলী, মা জহুরা বেগম এবং লস্করহাটি এলাকার মৃত ডাবলুর ছেলে আনসার আলীসহ আরো অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়।

 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ  কামরুল ইসলাম বলেন, অহরহণকারী একজন থানার তালিকাভূক্ত মাদক সম্রাট। সেই সাথে সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। তার মা জহুরা বেগমও একজন মাদক ব্যবসায়ী। মেহেদী পালাশ ও তার বাবা-মায়ের বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান।

 

উল্লেখ্য, এর আগে অপহৃত ছাত্রীর চাচাতো ভাইকে অপহরণ করে ইটভাটায় নিয়ে গিয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করে মেহদী পলাশ ও তার দলবল।

 

গত ৭ সেপ্টেম্বর ওই ঘটনায় মেহেদী পলাশ, কিশোর গ্যাং লিডার রবিউল আওয়াল, শাহরিয়ার জয়, জাহিদ হোসেন, তারেক হাসান, সগরসহ আরো কয়েকজন জড়িত ছিল। ওই ঘটনায় গত ৮ সেপ্টেম্বর গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় তিনজন গ্রেপ্তার হলেও পরে তারা জামিনে বেরিয়ে আসে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট