1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঝড়ে লন্ডভন্ড চাঁপাইনবাবগঞ্জ,ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি শিবগঞ্জ বিপুল পরিমান নেশা জাতীয় সিরাপ সহ পাথর ভর্তি ভারতীয় ট্রাক জব্দ করেছে বিজিবি ​মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ বিভেদ: সংকট ও সংহতির পথে উত্তরণ  শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং 

রাজশাহীর মোহনপুর কেশরহাটে বাসের ধাক্কায় শিক্ষক ও ভ্যান চালক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি………………………………………….

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ওয়ালটন প্লাজার সামনে আজ ২৭শে ফেব্রুয়ারী সোমবার সকাল ৮.৩০ মিনিটের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান উজ্জল নামের একজন স্কুল শিক্ষক ও  একজন ভ্যানচালক নিহত হয়েছেন।

 

মোস্তাফিজুর কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শিক্ষক মোস্তাফিজুর রহমান সোমবার সকালে কেশরহাট বাজার হতে ভ্যানযোগে নাকইল গ্রামে বাড়ি ফেরার পথে ওয়ালটন প্লাজার সামনে এলে সেই সময় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হানিফ পরিবহন ঢাকা মেট্রো-ব ১৪-৪৪৪২ নামের যাত্রীবাহী বাসটি ভ্যানে ধাক্কা দিলে তারা মাটিতে পড়ে যায়।

 

পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে শিক্ষক উজ্জল হোসেন মারা যান। এবং বেলা ২,.৩০ মিনিটের দিকে ভ্যান চালক মোবারক হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

মোহনপুর থানায় অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট