1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহীর মোহনপুরে বিএনপি সন্ত্রাসীরা মৌগাছি ইউনিয়ন পরিষদ ভাংচুর ও চেয়ারম্যানকে হত্যার হুমকি দেওয়ায় প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি…………………..

রাজশাহী মোহনপুর উপজেলা ৪নং মৌগাছি ইউনিয়নে গত ১ সেপ্টেম্বর বিকেলে ৪.৩০ মিনিটের দিকে মোহনপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত ভাবে ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায় এবং পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর ব্যানার ফেসটুন ছিড়ে ফেলে, সে সময় চেয়ারম্যান দ্বিতীয় তলায় অবস্থান নেয়।এ সময় গ্রাম পুলিশ চেয়ারম্যান আল-আমিন বিশ^াস কে খবর দেয়। তখন চেয়ারম্যান এসে দেখে যে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র বিএনপির সন্ত্রাসীরা ভাংচুর করে এবং চেয়ারম্যান বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয়, এবং তাকে দেখে নেওয়া হবে বলে চলে যায়।

 

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: আব্দুস সালাম ও মোহনপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্টেটম্যান্ট ও স্থানীয় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেন।তারই প্রতিবাদে আজ ০২রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিদিরপুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,পবা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ,পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, বাকশিমইল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসরাফিল হোসেন রনি সরকার, সদস্য সচিব হুমায়ন কবির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম খানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট